নড়াইল-১ আসনে জেপি নেত্রী শামীম আরার গণসংযোগ
নড়াইল প্রতিনিধি-আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে সংসদ সদস্য প্রার্থী শামীম আরা পারভীন (লিচু) নড়াগাতী থানা, কালিয়া উপজেলাসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন বাজারে ও শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ চালাচ্ছেন।
সূত্র জানায়, শামীম আরা পারভীন (লিচু) খুলনা মহানগর মহিলা জাতীয় পাটির্র(জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। মঙ্গলবার দিনভর তিনি গণসংযোগের পাশাপাশি দলের প্রচারণা লিফলেটও বিতরণ করেন। গণসংযোগকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শামীম আরা পারভীন (লিচু) জানান, কালিয়া, নড়াগাতী থানাসহ সদরের কয়েকটি বাজারসহ বেশ কটি শিক্ষা প্রাতিষ্ঠানে মতবিনিময়- গণসংযোগ করেছি। এখানকার বিভিন্ন গ্রামের মানুষের সাথেও কথা বলেছি। জাতীয় পার্টির উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে। শিশু ও নারীদের উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের প্রতি জাতীয় পার্টিকে সমর্থনের দাবি জানান তিনি। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































